ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিতর্কিত এস আলম গ্রুপসহ অনেকের ব্যাংক হিসাব জব্দ করে লেনদেনে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষ থেকে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের ব্যক্তিগত এবং ব্যবসায়িক হিসাব স্থায়ীভাবে জব্দ না করার সুযোগ নিয়ে বিভিন্ন হিসাব থেকে টাকা উত্তোলন অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৯৮ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহক মেসার্স জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানের ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ ব্যাংক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাবে লেনদেনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগে শরিয়াহভিত্তিক তিনটি ব্যাংক থেকে ফের ১৯৮ কোটি টাকা তুলে নিয়েছে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্টরা। মূলত ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার বংশাল ও গুলশান এবং রাজশাহীর সাহেব বাজার শাখা থেকে কমপক্ষে ১২০ কোটি টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা এবং ঢাকার গুলশান শাখা থেকে প্রায় ৪ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।
এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী ও চট্টগ্রাম শাখা থেকে প্রায় ৭৪ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তবে এস আলম গ্রুপের এসব বেনামী ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তাদের চিহ্নিত করা নিয়ে বিপাকে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জানতে চাইলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা বলেন, ‘আমাদের ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ নেই। এস আলম গ্রুপের সব হিসাব ব্লক করা হয়েছে।’ তবে গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কোনো শিল্পে প্রভাব ফেলছি না। প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এখানে কোনো হস্তক্ষেপ নেই, অর্থ আটকানো হচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে গত জুনে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডকে ৬০০ কোটি টাকার ঋণ অনুমোদন করে ইসলামী ব্যাংক। কিন্তু এই প্রতিষ্ঠানের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সন্দেহ সৃষ্টি হওয়ায় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি গত জুলাই মাসে আজহার স্পিনিং লিমিটেডকে ৬০০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছিল ইসলামী ব্যাংক। সেটিও নাকচ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিকে বড় ঋণ বিতরণের সীমা লঙ্ঘন করে গত জুলাইয়ের শেষ দিকে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও ৪০০ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করে ইখলাস স্পিনিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের বলে সন্দেহ কেন্দ্রীয় ব্যাংকের। ইখলাস স্পিনিংয়ের এই ঋণও নাকচ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
আরও খবর পড়ুন:
- অবাস্তব স্বপ্ন দেখানো নেতৃত্ব থেকে সতর্ক থাকুন: বাংলাদেশের জনগণের প্রতি ফলকার তুর্ক
- সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছড়ি ঘোরাচ্ছেন ৬ ‘কুতুব’
- আশুলিয়ার ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ডিসি পদায়ন নিয়ে সচিবালয়ে হট্টগোল তদন্তে কমিটি
- র্যাব মহাপরিচালক শহিদুরের চাকরির মেয়াদ বাড়ল
- যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন রাহুল গান্ধী
- অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: মাস্ক
- আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল
- এইচএসসির ফল: খাতা মূল্যায়ন ও আগের পরীক্ষার গড় করে নম্বর
- ত্বকী হত্যাকাণ্ড: আজমেরী ওসমানের গাড়ি চালক মিরপুর থেকে গ্রেপ্তার
- এফবিসিসিআই ও ই-ক্যাবে নতুন প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়
- ১ অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা করা হবে
- ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে সৌদি অনুদান ৮ হাজার কোটি টাকা—দাবিটি সঠিক নয়
- এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেবে না ইসি, রাষ্ট্রপতিকে চিঠি
- খাসজমিতে ১০ তলা ভবন
- আইনসচিব হলেন গোলাম রব্বানী
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- আড়াই বছর পর ডিসি হলেন সেই নাফিসা আরেফিন
- ক্ষমতাচ্যুত সরকারের আমলের আরো ৩৪ ডিসি প্রত্যাহার
- বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদুল বারী
- নিয়োগের পরদিনই সিলেটের ডিসি প্রত্যাহার
- ভারত থেকে ডিম এল দেশে, দাম পড়ল কত
- ১৫ বছরে রেলের ২১ হাজার কোটি টাকা লোকসান
- আবু সাঈদ হত্যা: অভিযুক্ত দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে
- আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারতে বললেন যুবদল নেতা
- ধারের টাকায় আগ্রাসী বিনিয়োগ এক্সিম ব্যাংকের, আটকে দিল বাংলাদেশ ব্যাংক
- অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, থানায় মামলা
- পুরুষ সহকারীকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেন মার্কিন সিনেটর, আদালতে অভিযোগ
- ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনার কেন্দ্রে আর্থিক খাতের সংস্কার










