
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
চার মেয়ে, এক ছেলে ও অসুস্থ দিনমজুর স্বামীকে নিয়ে দীর্ঘদিন অভাব-অনটনের সংসার চালানো হাজেরা বেগমের কোনো নিজস্ব জমি নেই। তবে তিনি ১৫ শতক খাসজমিতে কৃষি বিভাগের পরামর্শে ব্রকলি আবাদ করেন। স্মলহোল্ডার অ্যাগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (এসএসিপি) থেকে বীজ, জৈব সার ও জৈব বালাইনাশক সহায়তা পান।
অক্টোবরের মাঝামাঝি রোপণ করা প্রায় সাড়ে তিন হাজার চারার ফলন ডিসেম্বরের মাঝামাঝি থেকেই বাজারে আসতে শুরু করে। আগাম উৎপাদনের সুবিধায় প্রতিটি ব্রকলি ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ সবজির তুলনায় কয়েক গুণ বেশি লাভজনক।
হাজেরা বেগম জানান, এনজিও থেকে নেওয়া ৩০ হাজার টাকার ঋণ দিয়ে চাষ শুরু করে ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার টাকা আয় করেছেন। মৌসুম শেষে মোট বিক্রি ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার টাকায় পৌঁছানোর আশা করছেন তিনি। জৈব চাষে জোর দেওয়ায় তাঁর উৎপাদিত ব্রকলি নিরাপদ সবজি হিসেবে বাজারে বাড়তি কদর রয়েছে।
পাগলা শ্যামনগর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘জৈব চাষ পদ্ধতি ব্যবহার করায় বাজারের অন্যান্য ব্রকলির চেয়ে হাজেরা বেগমের খেতের ব্রকলি সুস্বাদু। এ জন্য তাঁর খেতের ব্রকলি কিনতে এসেছি।’
তাঁর সাফল্য দেখে আশপাশের হতদরিদ্র নারী-পুরুষ নতুন এই ফসলের দিকে ঝুঁকছেন। স্থানীয় কৃষক শেখ কালাম জানান, আগামী বছর তিনি নিজেও ব্রকলির চাষ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন, এসএসিপি প্রকল্পের আওতায় ফকিরহাটে দুজন কৃষককে পুষ্টিসমৃদ্ধ ও উচ্চমূল্যের ব্রকলি চাষের জন্য সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে হাজেরা বেগম একজন। তাঁর সাফল্য অন্য চাষিদের ব্রকলি চাষে উদ্বুদ্ধ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে...
৪ ঘণ্টা আগে
বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর...
১৭ ঘণ্টা আগে
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুফতি মুহাম্মদ তাকী উসমানির এক ফতোয়াকে ঘিরে দেশটির ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদে লেনদেন শরিয়াহসম্মত নয় বলে তিনি মত দেওয়ার...
১৭ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় গত রোববার প্রকাশিত ‘৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়’ শীর্ষক প্রতিবেদনের আংশিক প্রতিবাদ জানিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটি বলছে, তাদের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের তথ্য ভুল ও ভিত্তিহীন।
১৮ ঘণ্টা আগে