জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার স্বাস্থ্য সচিব এম এ আকমল হোসেন আজাদকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। সেসঙ্গে এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়।
এর আগের দিন আরো ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের পর গতকাল নজিরবিহীন হট্টগোল হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা।
এই দাবিতে গতকাল দিনভর তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
আরও খবর পড়ুন:

পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল চেয়ে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
১১ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৫ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী এই কমিটি পুনর্গঠন করে আজ রোববার অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়...
১৪ ঘণ্টা আগে