খাতুনগঞ্জ

চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ
চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই ব্যাংকের শাখায় আমানত ফেরত ও হেয়ারকাট (আমানতকারীদের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখা হচ্ছে) প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ আমানতকারীরা। আজ রোববার (৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক গ্রাহক।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: খাতুনগঞ্জে আমদানিনির্ভর পণ্যের দাম ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের আমদানিনির্ভর বাজারে স্পষ্ট প্রভাব দেখা দিতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

মজুতের লোভে থমকে গেল চার দশকের ব্যবসা
চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য আড়ত। এখানেই চার দশক ধরে গম, ডাল, চাল, ভোজ্যতেলসহ নানা পণ্যের ব্যবসা করে নিজের অবস্থান শক্ত করেছিলেন আবুল বশর চৌধুরী। পাঁচ বস্তা জিরা, পাঁচ বান্ডেল দারুচিনি এবং এক কার্টন এলাচি দিয়ে শুরু করা তাঁর ব্যবসা পরে বাল্ক আমদানিতে ছড়িয়ে পড়ে।

৮ কোটি টাকা বকেয়া রেখে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী উধাও
চট্টগ্রামে অন্য ব্যবসায়ীদের প্রায় আট কোটি টাকা পাওনা পরিশোধ না করে ভোগ্যপণ্যের বৃহত্তম বাজার খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর গা-ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম আব্দুর রহিম। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার মনসা এলাকায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।












