
সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে কয়েকজন যাত্রী। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের সিলের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে লোকোমোটিভসহ উদয়ন এক্সপ্রেস ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট আসছিল।
এ ঘটনায় পাঁচ-সাতজন যাত্রী আহত হয়েছেন বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি আজকের পত্রিকা বলেন, সকালে দুর্ঘটনার পরপরই পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিয়েছে। সকাল পৌনে ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে