সিলেট জেলা বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত। এ জেলা চা বাগান, জলপ্রপাত এবং কছু ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত। জেলার মোট এলাকা প্রায় ৩,৪০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩ মিলিয়ন। এখানে আপনি সিলেট সদর, বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানীনগর সহ সিলেট জেলার খবর এবং পর্যটন ও স্থানীয় ঘটনাবলি খুঁজে পাবেন।

ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত সড়কটি নতুন চার লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সিলেট-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান গ্যাপ দূর করে উন্নত রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। একই সময়ে বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন।