
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকেলে ক্যাম্পাসের গোলচত্বরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ-মিছিল করেন।
গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ অনুমোদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মিছিলে শিক্ষার্থীরা ‘প্রহসনের বহিষ্কার মানি না, মানব না’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও’—এমন বিভিন্ন স্লোগান দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর ইসলাম বলেন, ‘বহিষ্কারাদেশ অবৈধ ও প্রহসনমূলক। র্যাগিংয়ের ঘটনায় তিনটি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলেও প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তারা বলেছে, অধিকতর তদন্তের কারণে সময় লেগেছে। কিন্তু আমরা জেনেছি, ঘটনার ভুক্তভোগী কোনো শিক্ষার্থীর জবানবন্দি নেওয়া হয়নি। এমনকি বিভাগীয় প্রধানদের সঙ্গেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’
হাফিজুর ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্যের বিষয়টি বিভাগীয় প্রধানের মাধ্যমে প্রক্টর অফিসে জানানো হয়। কিন্তু প্রক্টর অফিস তা আমলে নেয়নি। হঠাৎ এক বছর পর এসে ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যা সম্পূর্ণ প্রহসনমূলক।
পরিসংখ্যান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফা সানজিদা বলেন, ‘যে ঘটনায় আমাদের সিনিয়র আপুদের বহিষ্কার করা হয়েছে, সেদিন শহীদ মিনারে আমিও ছিলাম। আমরা নিজেরাই আপুদের কাছে সময় চেয়েছিলাম পরিচিত হওয়ার জন্য। সেদিন আপুরা জানতে চেয়েছিলেন, ক্যাম্পাসে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। সেখানে র্যাগিংয়ের মতো কিছু ঘটেনি। পরদিন প্রক্টর অফিসে ডাকা হলে আমরা ঘটনার বিস্তারিত বলেছি। কিন্তু বহিষ্কারের মতো কোনো বিষয় সেখানে ঘটেনি বা আমরা অভিযোগ করিনি।’

চার সেমিস্টার বহিষ্কার হওয়া পরিসংখ্যান বিভাগের কাজী তাসমিয়া হক আরিশা বলেন, ‘প্রশাসন কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই একপক্ষীয় সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে। অবিলম্বে আমরা বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানাচ্ছি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে