
শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় নিহত ভ্যানচালকের স্ত্রীর করা মামলায় গতকাল মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নকলা পৌরসভার মোস্তাকিন (৩০), মো. শাহীন (৪০) ও স্বপন।
নিহত আবদুল মন্নাছ (৪৩) নকলা থানার পাটাকাটা এলাকার বাসিন্দা ছিলেন। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর ২৫ ডিসেম্বর সকালে জামালপুরের পাটাকাটা মধ্য সাকিন এলাকার বাঘমারি বিলের একটি জমিতে তাঁর লাশ পাওয়া যায়। কাদা ও কচুরিপানার নিচে লাশটি পুঁতে রাখা হয়েছিল।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আবদুল মন্নাছের ব্যাটারিচালিত ভ্যানটি আত্মসাতের উদ্দেশ্যে তাঁকে কৌশলে বাঘমারি বিল এলাকায় নিয়ে যান। সেখানে মন্নাছকে মারধর করেন মোস্তাকিম, শাহীন ও স্বপন। একপর্যায়ে মন্নাছ মারা গেলে আসামিরা তাঁর লাশ কাদা ও কচুরিপানা দিয়ে ঢেকে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যান। পরে ভ্যানটির লোহার বডি আট হাজার টাকা ও চারটি ব্যাটারি ১৪ হাজার টাকায় বিক্রি করেন।
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) নকলা থানা এলাকা থেকে মোস্তাকিম ওরফে মোস্তাকিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল নকলা পৌরসভা এলাকা থেকে মো. শাহীন (৪০) ও মো. স্বপনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
এসআই আরও জানান, ভ্যান ছিনতাই করতেই পরিকল্পিতভাবে মন্নাছকে বাঘমারি বিল এলাকায় নিয়ে গিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রামে এক ব্যক্তির অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে ৩৩ হাজার ৫০০ টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।
৫ মিনিট আগে
বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা...
৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে ফজলে রাব্বি (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিয়ে না হওয়া ও মাদকাসক্তি থেকে তিনি হতাশায় ভুগছিলেন। আজ বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দম্পতির বাড়ি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামে।
৩১ মিনিট আগে