পিবিআই

তদন্ত ঘুরপাক খাচ্ছে ১৫ মিনিটে, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে
রাত ১টা ২০ মিনিট। টঙ্গীর মাজার বস্তির একটি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে পুলিশের টহল দল। একই সময় বস্তিতে ফিরে আসছেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। এর ১৫ মিনিট পর, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মায়ের ফোনে আসে একটি বার্তা।

টাকা নিয়ে বিরোধে ঢাকায় খুন ঝিনুক, ড্রামে ভরে মরদেহ ফেলা হয় শেরপুরে: পিবিআই
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে পাওয়া নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ঢাকায় ঝিনুক আক্তার (২৬) নামের ওই নারীকে হত্যা করা হয়।

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সুপার জানান, দীপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন—ঘটনার দিন তাঁরা নির্দিষ্ট স্থানে কথা বলছিলেন। এমন সময় কিছু লোক তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে সেখান থেকে পালিয়ে আসেন।

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল
বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে। ইতিমধ্যে নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।












