
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও মাদ্রাসাছাত্রদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ, মাদ্রাসাছাত্রসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার রাত ১১টার পর জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, মাদ্রাসাছাত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে গান বাজানো হচ্ছিল।
গান বাজানো বন্ধ বা শব্দ কমানোর জন্য কয়েকজন মাদ্রাসাছাত্র পুলিশ লাইনসের ভেতরে গিয়ে পুলিশ সদস্যদের অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইনসের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে মাদ্রাসাছাত্ররা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় দারুল আরকাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাঁদের পরীক্ষা রয়েছে। পুলিশ লাইনসে উচ্চ শব্দে গান বাজানোর কারণে তাঁদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। এ কারণে প্রথমে কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
ঘটনার পর পুলিশ লাইনস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ ঘটনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি আর চালু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
২৬ মিনিট আগে
পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
৪০ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
১ ঘণ্টা আগে