
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি পূর্বপাড়া গ্রামে ফজলে রাব্বি (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাড়ির চৌচালা টিনের ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ফজলে রাব্বি ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি বাবার সঙ্গে কামারখন্দ উপজেলা পরিষদে দলিল লেখক (মুহুরি) হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে ঘুম থেকে উঠলে ফজলে রাব্বির মা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে নিচে নামানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজলে রাব্বি মাদক সেবনে জড়িত ছিলেন। বিয়ের জন্য তিনি বিভিন্ন সময় মা-বাবাকে চাপ দিতেন। তবে মাদকাসক্ত হওয়ায় তাঁকে কেউ মেয়ে দিতে রাজি হচ্ছিলেন না। এ কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি—ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বিয়ের জন্য পরিবারকে চাপ দেওয়ার কথাও শুনেছি। নেশাগ্রস্ত হওয়ায় তাঁকে কেউ মেয়ে দিতে রাজি হচ্ছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ওসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে গতকাল দিবাগত রাতে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির একজন সাভারের আহমেদ বাবু (৪০)। বাবুর মৃত্যুর খবরে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানসহ পুরো পরিবার এখন দিশেহারা। ব্যবসার কাজে গত সোমবার সড়কপথে বেনাপোল স্থলবন্দর হয়ে কল
১২ মিনিট আগে
রাজধানীর মিরপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ বিদ্যুৎ-সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকো। অভিযানে ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি ২৫টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে স্ত্রীকে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. সলিমের বিরুদ্ধে। বুধবার সকালে উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সলিমকে আটক করেছে।
২৯ মিনিট আগে