
চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির অশ্লীল ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩৩ হাজার ৫০০ টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা-পুলিশ। আজ বুধবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে নানা প্রলোভন দেখাতেন। এরপর মতিউর তাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ভিডিও কলে কথা বলার সময় ওই ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করতেন।
পরে ধারণ করা ভিডিও এবং মতিউরের ছবি এডিট করে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করা হয়। সেই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী মতিউরের কাছ থেকে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ডবলমুরিং থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিকে শনাক্ত করে ঢাকা থেকে অভিযুক্ত কালা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্টে ভুক্তভোগীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়।

কয়েকজন সহযোগীর সঙ্গে যোগসাজশে সুমাইয়া একটি চক্র পরিচালনা করতেন। এ ছাড়া তার বাবা মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন এবং সেখান থেকে উপার্জিত অর্থ গ্রহণ করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক ও বেসরকারি সংস্থা রানের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক রফিকুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বেলা ২টার দিকে নগরের আমির কুটিরস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
১৯ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে গতকাল দিবাগত রাতে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির একজন সাভারের আহমেদ বাবু (৪০)। বাবুর মৃত্যুর খবরে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানসহ পুরো পরিবার এখন দিশেহারা। ব্যবসার কাজে গত সোমবার সড়কপথে বেনাপোল স্থলবন্দর হয়ে কল
৩১ মিনিট আগে