উত্তর-মধ্যাঞ্চলের জেলা শেরপুর, যা পাহাড়ি অঞ্চল, নদী ও কৃষি উৎপাদনের জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন শেরপুর সদর, নালিতাবাড়ী, শ্রীবরদী, নকলা ও ঝিনাইগাতী—সহ শেরপুরের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ শেরপুর জেলার খবর পাওয়া যাবে।

বগুড়ার শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামের এক তরুণ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে।

বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আবদুল খালেক ওরফে খোকন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।