সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। একটি বেগুনগাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা। শুধু তাই নয়, গাছটিতে ঝুলছে ২০ থেকে ২৫টি বেগুন। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা আর সরেজমিনে গাছটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত কৌতূহলী মানুষ।
অস্বাভাবিকভাবে লম্বা এই বেগুনগাছ এখন মাঝিয়াড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ সোমবার বিকেলে মাঝিয়াড়া গ্রামে গিয়ে দেখা গেছে, স্থানীয় মুদিদোকানদার জয়নুদ্দীন সরদারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে অস্বাভাবিক লম্বা বেগুনগাছটি।

প্রায় ১৪ মাস আগে তিনি স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের একটি চারা রোপণ করেছিলেন। নিয়মিত যত্নে গাছটি ধীরে ধীরে বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ১২ ফুট উঁচু হয়ে। গাছে এখন ঝুলছে ২০–২৫টি বেগুন। উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা বাঁশ।
জয়নুদ্দীন সরদার বলেন, ‘প্রায় ১৪ মাস আগে গাছটা লাগিয়েছিলাম। ভাবিনি এত লম্বা হবে। এখন পর্যন্ত ৪–৫ কেজি বেগুন তুলেছি। খেতেও খুব সুস্বাদু।’ স্থানীয় বাসিন্দা শিমুল গাজী বলেন, ‘এত লম্বা বেগুনগাছ আমি জীবনে দেখিনি। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসে দেখতে। এখন এটা আমাদের গ্রামের অন্যতম আকর্ষণ।’
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এটি স্থানীয় “শয়লা” জাতের বেগুন। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে গাছটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।’

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
৭ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে