তালা

প্রভোস্টসহ চারজনের বিরুদ্ধে মামলা চবি শিক্ষার্থীর, প্রতিবাদে হল গেটে তালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের প্রভোস্টসহ চারজনের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থীর মামলা দায়েরের প্রতিবাদে হলের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে প্রায় তিন ঘণ্টা তালাবদ্ধ থাকার পর প্রক্টরের হস্তক্ষেপে ফটক খুলে দেওয়া হয়।

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার
সাতক্ষীরার তালায় মাদকের তথ্য দেওয়াকে কেন্দ্র করে এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্তদের আটক করতে গিয়ে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানকারী পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

তালায় সোনার দোকানের দেয়াল ভেঙে চুরি
সাতক্ষীরার তালা বাজারের ‘রত্না জুয়েলার্স’ নামের একটি অলংকারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে সোনা ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।












