
সবজি হিসেবে বেগুন খাওয়ার ব্যাপক প্রচলন আছে আমাদের দেশে। এর ভর্তা কিংবা বিভিন্ন সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া অথবা মাছের সঙ্গে সুস্বাদু তরকারি আমাদের দেশে প্রচুর খাওয়া হয়। কিন্তু জেনে খানিক অবাক হবেন, সবজি হিসেবে পরিচয় থাকলেও এটি নাইটশেড পরিবারের একটি ফল। বেগুন ছাড়াও এই পরিবারে আমাদের পরিচিত...

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। একটি বেগুনগাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা। শুধু তাই নয়, গাছটিতে ঝুলছে ২০ থেকে ২৫টি বেগুন। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা আর সরেজমিনে গাছটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত কৌতূহলী মানুষ

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় বেগুন ও মরিচগাছের নিচে দুই ফুট মাটির গভীরে লুকিয়ে রাখা ছিল প্রায় দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করে র্যাব-৫ রাজশাহীর একটি দল।

অবিভক্ত ভারতের অন্যতম প্রগতিশীল পরিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই পরিবারের সদস্যরা পোশাক তথা ফ্যাশনে যেমন নিরীক্ষা চালিয়েছিলেন, খাবারদাবারের বেলায়ও পরীক্ষাটা কম চালাননি। ঠাকুরবাড়ির অনবদ্য রান্না ‘বেগুনের কোরমা’। কীভাবে এই বেগুনের কোরমা রাঁধবেন, তা জানাচ্ছেন ছন্দা ব্যানার্জী।