
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। এ পূজাকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় বেড়েছে ছাগল কেনাবেচা। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এ হাটে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাইখালী বাজারের ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাটে মানুষের উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততাও বাড়তে থাকে।
হাটে ছোট-বড় দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাহাড়ি ছাগল।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃদুল শীল, মেঘনাথ বণিক ও পীযূষ মল্লিক, চন্দ্রঘোনা নাথপাড়ার শিমুল নাথ, দোভাষী বাজারের ব্যবসায়ী দিজান্ত ধর ও নয়ন চন্দ এবং মদুনাঘাট এলাকার পলাশ দাশ বলেন, রাইখালী বাজারে পাহাড়ি ছাগল সহজেই পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় এখানে অনেক সময় দামও তুলনামূলক কম থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে ছাগলের দাম বেশি চাওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে ছাগল বিক্রি করতে আসা রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার নুরুল আলম, কাপ্তাইয়ের কেপিএম এলাকার মো. নজরুল ইসলাম, রাইখালীর রহমত উল্লাহ, রাজস্থলীর মংচাপ্রু মারমা, ডংনালার আব্দুল মতিন ও পূর্ব কোদালার মো. আলমগীর বলেন, রাইখালী হাটে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে চাহিদার তুলনায় দাম কম পাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভ হচ্ছে না।
রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, ‘মনসা পূজাকে কেন্দ্র করে বাজার বেশ জমজমাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে তুলনামূলকভাবে দাম কম থাকায় ক্রেতারা এই বাজারে বেশি আসছেন।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩০ মিনিট আগে