
মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচের পানিতে মাছ—একই জমিতে চলছে মাছ ও সবজির সমন্বিত চাষ। এতে একদিকে যেমন বাড়ছে কৃষকের আয়, অন্যদিকে অব্যবহৃত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার শত শত কৃষক।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে তালা উপজেলার পাটকেলঘাটা, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় চোখে পড়ছে এমন নয়নাভিরাম দৃশ্য। মৎস্য ঘেরের আইলে সারি সারি মাচা, আর তাতে ঝুলছে লাউ, কুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙে, বরবটি, পুঁইশাকসহ নানা ধরনের সবজি। একই সঙ্গে ঘেরের পানিতে চলছে মাছ চাষ।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালীসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সমন্বিত এই চাষ পদ্ধতি ছড়িয়ে পড়েছে। উপজেলায় প্রায় ২৭৬ হেক্টর জমিতে সমন্বিত চাষ হচ্ছে। মৎস্য ঘেরের আইলে সবজি চাষকে লাভজনক বলে মনে করছে কৃষি বিভাগ।
সরেজমিনে দেখা গেছে, পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। প্রতিটি ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাকের চাষ করা হয়েছে।
মাচাজুড়ে ঝুলছে অসংখ্য করলা, লাউ ও কুমড়া। ঘেরের বেড়িবাঁধেও লাগানো হয়েছে পুঁইশাক ও ঢ্যাঁড়স। কোনো কোনো ঘেরে তরমুজ চাষ করেও সফলতা পেয়েছেন কৃষকেরা। সবুজে ছেয়ে যাওয়া এসব ঘের মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষেরও দৃষ্টি কাড়ছে।
পাটকেলঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, তিনি তিন বিঘা মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা চাষ করেছেন। মাঘ মাস পর্যন্ত মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে। পরে পানি শুকিয়ে গেলে ওই জমিতে ধান চাষ করবেন। তিনি বলেন, ‘তিন বিঘা জমির ঘেরে নেট, বাঁশ ও কটসুতা দিয়ে মাচা তৈরি করতে প্রায় ছয় হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে উৎপাদিত সবজি বিক্রি করে অর্ধলক্ষাধিক টাকা আয় হয়েছে।’
কয়েক বছর ধরে মাচা পদ্ধতিতে সবজি চাষ করছেন আব্দুর রহিম সরদার। তিনি বলেন, ‘প্রতিবছর নতুন করে মাচা তৈরির প্রয়োজন হয় না। দুই-তিন বছর পরপর মাচা তৈরি করতে হয়। ফলে খরচ কমে যায় এবং লাভের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়।’

পার্শ্ববর্তী সফল মৎস্যচাষি হাবু, আমিনুর, সেলিম সরদার, আবু হোসেন ও আমান উল্লাহর ঘেরেও একই চিত্র দেখা গেছে। যত দূর চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। ঘেরের মাচায় ঝুলছে করলা, লাউ ও কুমড়া। মাছ চাষের পাশাপাশি সবজি উৎপাদনে এসব ঘের এখন কৃষকদের বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে।
কৃষকদের মতে, মৎস্য ঘেরের আইলকে কাজে লাগিয়ে সবজি চাষ করায় একই জমি থেকে একাধিক ফসল পাওয়া যাচ্ছে। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে স্থানীয় বাজারে সবজির সরবরাহও বাড়ছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘সমন্বিত পদ্ধতিতে ঘেরের আইলে সবজি এবং ঘেরের পানিতে মাছ চাষে মৎস্যচাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তালা উপজেলার বেশ কয়েকটি এলাকায় এ পদ্ধতিতে চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত এসব কার্যক্রম তদারকি করছেন।’
কৃষি বিভাগের মতে, একই জমিতে মাছ ও সবজি চাষের এ পদ্ধতি কৃষকের উৎপাদন ও আয় বাড়ানোর পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে। ফলে তালার বিভিন্ন এলাকায় সমন্বিত চাষাবাদ ধীরে ধীরে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়।
২২ মিনিট আগে
ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
২৮ মিনিট আগে
বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
৩১ মিনিট আগে
অধ্যক্ষ পদ নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি মামলা ও নানা অনিয়মের অভিযোগে দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর অবশেষে সচল হতে যাচ্ছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঝিলবাড়ী কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গতকাল বুধবার কলেজটির তালা খুলে অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের কাছে চাবি...
১ ঘণ্টা আগে