Ajker Patrika

ছয় জেলায় কর্মী নেবে কাজী ফার্মস, রয়েছে বিবাহ ভাতাসহ নানা সুবিধা

চাকরি ডেস্ক 
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৭: ০১
ছয় জেলায় কর্মী নেবে কাজী ফার্মস, রয়েছে বিবাহ ভাতাসহ নানা সুবিধা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: চিকস অ্যান্ড ফিড সেলস।

পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।

অভিজ্ঞতা: ১–৪ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২৬–৩৫ বছর।

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, নরসিংদী, সিলেট।

বেতন: আকর্ষণীয়।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, হ্যান্ডসেট ভাতা ও মোবাইল বিল, বিবাহ ভাতা, বার্ষিক বেতন পর্যালোচনা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত