
নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রহিমকে (৪৮) দীর্ঘ নয় বছর পর ফেনীর দাগনভূঞা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দাগনভূঞার মিষ্টি মুখ সুইটসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আবদুল বারিকের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বিচার শেষে ২০১৭ সালে আদালত আবদুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, আদালতে সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান আবদুর রহিম। দীর্ঘ নয় বছর দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলার চেষ্টা করেন।
র্যাবের ভাষ্য, আত্মগোপনে থাকার সময় আবদুর রহিম তাঁর জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ফেনীর দাগনভূঞা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার আবদুর রহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
৩১ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে