
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছানাউল্লাহ সরকার নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই মামলায় অভিযুক্ত আরও দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার (৪৫) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘুলিয়ারটেক গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছানাউল্লাহ সরকার (৩৩) ও আসামিরা প্রতিবেশী ছিলেন। তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
২০২০ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ছানাউল্লাহকে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত ছানাউল্লাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পরদিন ছানাউল্লাহর স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে