
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সকালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে অবস্থান নেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. শামীম আক্তার নোমান।
মারা যাওয়া শিশুটির নাম ওয়ালিদ হাসান। সে উপজেলার শালীহর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বিল্লাল জানান, গত বুধবার দুপুরে ওয়ালিদের শ্বাসকষ্ট দেখা দেয়। বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীম ভর্তি না করিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার আবারও বাচ্চাটির শ্বাসকষ্ট হলে তাকে সকালে হাসপাতালে আনা হয়। তখনো ওই চিকিৎসক একটি এক্স-রে করান ও কিছু ওষুধ দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন। শিশুটিকে বাড়িতে আনার পর অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় আবার হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। তখনো চিকিৎসক শিশুটিকে ভর্তি না করিয়ে আবার এক্স-রে করে ওষুধ লিখে দিয়ে বাড়িতে চলে যেতে বলেন।
এ সময় শিশুটির বাবা বিল্লাল চিকিৎসক শামীমকে বলেন, এখানে চিকিৎসা সম্ভব না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিতে দেন। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিকিৎসক। তিনি ধমক দিয়ে বলেন, ‘আপনারা কি আমার চেয়ে বড় ডাক্তার?’ পরে শুক্রবার ভোরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে আনা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লাল বলেন, ‘চিকিৎসক যদি সময়মতো আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়ে সঠিক চিকিৎসা দিতেন, তাহলে সে বেঁচে থাকত, মারা যেত না। আমি এই চিকিৎসকের বিচার চাই।’
শিশুটির স্বজন রুনা বলেন, ‘আমরা শিশুটিকে নিয়ে হাসপাতালে দুই দিন এলেও চিকিৎসক ভর্তি না করে বাড়িতে পাঠিয়ে দেন। আমরা ময়মনসিংহে নিয়ে যেতে চাইলাম, সেখানেও যেতে দিলেন না; যে কারণে আমার ভাগনে মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও এই চিকিৎসকের শাস্তি চাই।’
এ বিষয়ে জানতে চিকিৎসক শামীমের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট বলেন, শিশুটিকে আজ হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। দোষী সাব্যস্ত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, হাসপাতালে এক শিশুর মৃত্যুর ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত অটোরিকশা ও বাসের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের অভিযোগ, চালকেরা ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণের লক্ষাধিক মানুষ।
১৭ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার এক মাস পর সৈয়দ মো. মুজিবুল হক নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার
২৯ মিনিট আগে
জামালপুর পৌর এলাকায় মাদক কারবারি, মাদকসেবী, চোর, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, মাদক কারবারি ইমনসহ অন্য অপরাধীদের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
৩২ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যার ১৭ দিনেও রহস্য উন্মোচনে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। হত্যাকারীদের শনাক্ত এবং আটকের দাবিতে আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজারে এবং শিশুটির বাড়ির সামনে
৩৮ মিনিট আগে