
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধামাইল গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে গফরগাঁও থানা-পুলিশের একটি দল তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ও গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোওয়ার হোসেন, গফরগাঁও ফায়ার সার্ভিস থেকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদা অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বুধবার সন্ধ্যায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব পালনে সহকর্মী শহীদ হয়েছেন। এর জন্য ফায়ার সার্ভিস গর্বিত।’
উল্লেখ্য, নুরুল হুদা উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মুনসুর আহাম্মেদের ছোট ছেলে।

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদের খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী...
৬ মিনিট আগে
গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
২৩ মিনিট আগে
ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর-কষাকষি করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কত আনছেন? অপর পক্ষ ৫০ হাজার আনছি, মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো ৭০ আনতে বলছি, ৫০ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন।
৩৪ মিনিট আগে
মৌলভীবাজারে গত দুই দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে ৯২টি চা-বাগানে। সতেজতা ফিরেছে বোরো ধানের খেতেও। বিশেষ করে চা-বাগানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সময়ের বৃষ্টি। বৃষ্টির কারণে আগামী কয়েক দিনের মধ্যেই চা-গাছে নতুন কুঁড়ি গজাবে বলে জানিয়েছেন চা উৎপাদনে সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে