
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান-শুটার পিস্তল, তিনটি গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে গাংনী সেনাক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গাংনী সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রাতে গাংনী সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান-শুটার পিস্তল, তিনটি গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া ওয়ান-শুটার পিস্তল, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, রোববার সকালে সেনাবাহিনীর সদস্যরা পিস্তল, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র জমা দিয়েছে। এগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’
৭ মিনিট আগে
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় এনসিপির দলীয় এমপি আবদুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেছেন হাতেমের অনুসারীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিতর্কিত নিয়োগ বাতিল এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে