মেহেরপুর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক জেলা, যা মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া মুজিবনগর, মেহেরপুর সদর ও গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাংনী উপজেলা শাখার সভাপতি মো. ওয়াজ্জেল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ বামন্দী-কাজীপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাকিব আল হাসান (২৭) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।