
মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ খ ম নুরুল হক, উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. খালেকুজ্জামান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি মো. হাবিব।
এর মধ্যে মফিজুর রহমান ও আনিসুর রহমানকে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত আড়াইটার দিকে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নে তেবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। আগুনের বিষয়টি ব্যাংকের সিকিউরিটি গার্ড মোতালেব টের পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় গতকাল রাতে উপজেলার দড়গ্রাম শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সাটুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
একই রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরদিন মিছিলের বিষয়টি পুলিশের নজরে এলে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, এ ঘটনায় গতকাল রাতে স্থানীয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মনিরুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আরও একটি নাশকতা মামলা করা হয়।
দুটি মামলার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৭ ঘণ্টা আগে