
মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালুকৃত ‘স্কুল ফিডিং’ কর্মসূচির বনরুটির ভেতরে আস্ত একটি ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শিশুদের জন্য সরবরাহ করা খাবারে এমন বিপজ্জনক বস্তু কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও স্থানীয়রা।
৬ আগস্ট স্কুল ফিডিংয়ে দেওয়া বনরুটি বাড়িতে নিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম অর্চি তার ছোট বোনের সঙ্গে ভাগ করে খাওয়ার সময় রুটির মাঝ বরাবর একটি ধারালো ব্লেড দেখতে পায় বলে অভিযোগ পরিবারের।
গত শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় রোববার বনরুটিসহ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে মৌখিক অভিযোগ জানান ওই শিক্ষার্থীর অভিভাবকেরা। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানানো হয়।
শিক্ষার্থীর মা বিলকিস আক্তার লিজা বলেন, ‘বৃহস্পতিবার (৬ আগস্ট) স্কুল থেকে দেওয়া বনরুটিটি মেয়ে বাড়িতে নিয়ে আসে। রাতে প্যাকেট খুলে দুই বোন রুটিটি মাঝখান থেকে ছিঁড়তে গেলে ভেতরে একটি আস্ত ব্লেড দেখতে পাই। পরে রোববার স্কুলে এনে হেড ম্যাডামকে দেখাই। শিশুদের খাবারে এমন মরণঘাতী ব্লেড পাওয়ার পর আমরা খুবই শঙ্কিত। আমরা চাই, শিশুরা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার পাক।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চক্রবর্তী বলেন, ৯ আগস্ট এক অভিভাবক রুটিটি এনে দেখান। রুটির মাঝ বরাবর একটি আস্ত ব্লেড ছিল। পরে প্রধান শিক্ষিকাকে জানানো হয়। এমন ঘটনা খুবই দুঃখজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা শিরিন বলেন, ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে এসে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলি। তাদের অভিযোগ এবং রুটির ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। শিশুদের খাবারে এ ধরনের ব্লেড পাওয়া অত্যন্ত দুঃখজনক।
তবে বিষয়টি সম্পর্কে স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের কেউ জানায়নি। বিষয়টি আমার জানা নেই।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তদন্ত শুরু করার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন। শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা...
২২ মিনিট আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লেখেন, ‘আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল...
২৭ মিনিট আগে
ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। তিনি নলেয়া গ্রামের নেংলার দোকানসংলগ্ন ব্রিজের নিকট পৌঁছালে চারজন ব্যক্তি তাঁর পথরোধ করে মারধর শুরু করেন।
৩৫ মিনিট আগে