
মাদারীপুরে হাসপাতাল থেকে প্রসূতি মেয়ে ও নবজাতক নাতিকে নিয়ে বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম নাসিমা বেগম (৬৫)। এ ঘটনায় অটোরিকশায় থাকা তাঁর মেয়ে, নবজাতকসহ চারজন আহত হয়েছে।
আজ রোববার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাসিমা বেগম ডাসারের পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নাসিমা বেগমের মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন। সাত দিন পর সেলাই কেটে হাসপাতাল থেকে অটোরিকশায় করে মেয়ে ও নবজাতককে নিয়ে বাড়িতে ফিরছিলেন নানি নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছাল একটি মাইক্রোবাস তাঁদের অটোরিকশায় ধাক্কায় দেয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান নাসিমা বেগম। এ ঘটনায় তাঁর মেয়ে, নবজাতকসহ চারজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করান।
লাইজু আক্তারের স্বামী দুলাল মিয়া বলেন, ‘বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে