
লক্ষ্মীপুরের কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে এক যুগ ধরে প্রায় চার হাজার বিবাহ ও সহস্রাধিক তালাকনামা নিবন্ধন করেছেন নিকাহ রেজিস্ট্রার আবদুর রহমান। এতে জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, তথ্য গোপন করে ২০১৩ সালের ১০ নভেম্বর চর কাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান আবদুর রহমান। কিন্তু তিনি ওই ইউনিয়নের বাসিন্দা নন, হাজিরহাট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বিধিমালা ২০০৯ অনুযায়ী এ ধরনের তথ্য গোপন অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ।
পরে চর কাদিরার সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁর নিয়োগ বাতিলের দাবি জানান। এরপর ওই ইউনিয়নের বাসিন্দা মোসলেহ উদ্দিনের রিট আবেদনের পর হাইকোর্ট ২০১৪ সালের ১৮ মে তাঁর নিয়োগের ওপর স্থগিতাদেশ দেন।
তবে ওই স্থগিতাদেশ গোপন রেখে আবদুর রহমান টানা এক যুগ ধরে বিবাহ ও তালাক নিবন্ধন চালিয়ে আসছেন। এ সময়ে তিনি ৩৬টি বালামে প্রায় ৩৬০০ বিবাহ ও এক হাজার তালাক রেজিস্ট্রি করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি হাজিরহাট ইউনিয়নের শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র বলছে, রহস্যজনকভাবে জেলা রেজিস্ট্রারের সহযোগিতায় তিনি ওই দায়িত্ব পান। অভিযুক্ত আবদুর রহমান বলেন, স্থগিতাদেশ থাকার কথা তিনি জানতেন না। তবে এ বছরের ১৯ আগস্ট তিনি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার সালাহ উদ্দিন বলেন, ‘স্থগিতাদেশ গোপন করে আবদুর রহমানের নিকাহ রেজিস্ট্রি করার অভিযোগ পেয়েছি। নিয়োগকালীন তথ্য গোপন ও অনিয়মের বিষয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৩ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে