
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে রুহুল আমিন নামের এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দিয়েছেন তাঁর ছেলেমেয়েরা। আজ সোমবার উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতলা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে বাসের যাত্রীর কোনো ক্ষতি হয়নি।

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদের বরাদ্দের ছয়টি প্রকল্পে ৩৩ লক্ষাধিক টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে।