লক্ষ্মীপুর
দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসংলগ্ন জেলা লক্ষ্মীপুর, যা সমুদ্রসীমা, নদী ও খামারিদের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার জলবায়ু ও নদীর প্রভাব স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ট্যাগ পেজে কমলনগর, রায়পুর, রামগতি, রামগঞ্জ ও সদর উপজেলার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও জেলার গুরুত্বপূর্ণ সব খবর একসাথে পাওয়া যাবে।

‘বোমা সন্দেহে’ দুধের কৌটা পাহারায় পুলিশ
লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। এগুলোতে বিস্ফোরক থাকতে পারে আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে।

৯৯৯-এ ফোন, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
লক্ষ্মীপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ২৫
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ছয় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম বাবুল হোসেন (৬)। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
লক্ষ্মীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আজাদ হোসেন রানা (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।












