
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি (বর্ডার আউটপোস্ট) নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি নামের ওই ক্যাম্পটি নদীতে তলিয়ে যায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, আগেই ভাঙনের আশঙ্কা থাকায় কয়েক দিন আগে ওই ক্যাম্প থেকে বিজিবির সব সদস্য ও সরঞ্জাম চর চিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। তাই বড় ধরনের ক্ষতি হয়নি। বর্তমানে চর চিলমারী বিওপি থেকেই উদয়নগর এলাকায় বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। তবে বিওপির যে অংশ এখনো দাঁড়িয়ে আছে সেটিও কয়েক দিনের মধ্যে নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত রক্ষায় নদীপথসহ সব ধরনের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিন মাস আগে করা এক পর্যবেক্ষণে গড়াই-পদ্মা নদীর অন্তত ১৭টি স্থানে ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে পানি কমতে থাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। উদয়নগর বিওপি এলাকাটি ভাঙনকবলিত জায়গার মধ্যেই ছিল। সেখানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত স্থাপনাটি রক্ষা করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উদয়নগর বিওপিতে নিয়মিত ২২ থেকে ২৫ জন সদস্য অবস্থান করতেন।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি কমার কারণে পদ্মায় ভাঙন আরও তীব্র হচ্ছে। দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৪ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৪ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৫ ঘণ্টা আগে