বিজিবি

ভারতে পাচারের পথে ১৫টি সোনার বার উদ্ধার, আটক ৩
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৭৮০ গ্রাম। বিজিবির দাবি, এসব সোনার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। ভারতে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পাঁচবিবি সীমান্তে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকার একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মূর্তি দুটির আনুমানিক জব্দ মূল্য ৪২ লাখ টাকা। এগুলো পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর অর্ধেকই মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।











