
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দাঁশাই উৎসব এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। একই সময়ে এ দুই উৎসবের সূচনায় পাহাড়ি অঞ্চলের সংস্কৃতিতে লেগেছে উৎসবের আমেজ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মহাপঞ্চমী পূজার মধ্য দিয়ে ছয় দিনব্যাপী দুর্গাপূজা এবং সাঁওতালদের দাঁশাই উৎসবের শুভসূচনা হয়েছে। আগামী ২ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হবে।
সনাতনী ধর্মাবলম্বীরা যখন অশুভ শক্তির বিনাশ কামনায় দেবী দুর্গার আরাধনায় মগ্ন, ঠিক সেই সময় সাঁওতাল সম্প্রদায় মেতে উঠেছে তাদের আরাধ্য হুদুর দুর্গা বা দাঁশাই উৎসবে। সাঁওতালি সংস্কৃতিতে বছরের একটি মাসের নাম দাঁশাই, যা বাঙালির শরৎকালের সমসাময়িক।
সাঁওতাল স্টুডেন্ট ফোরামের সভাপতি আকাশ সাঁওতাল মুরমু জানান, সাঁওতালরা দাঁশাই উৎসবে প্রকৃতি রূপে দুর্গার আহ্বান ও পূজা করে, দুর্গাপূজার অন্যতম বিষয় হলো দুর্গাকে প্রকৃতি রূপে আরাধনা করা। উভয় উৎসবের দেবী দুর্গার আরাধনা ও পূজা করা হয়। সাঁওতালরা মূর্তি পূজা করে না, তারা প্রাকৃতিক শক্তিকে পূজা করে। দুর্গাকে তারা খরারোধী শুভ শক্তি ‘বাতাস’ রূপে এবং দুর্গার দুই অনুচর লক্ষ্মী ও সরস্বতীকে বর্ষার পূর্বের ঘূর্ণিঝড় রূপে আহ্বান করা হয়।
পানছড়ি সাঁওতাল সম্প্রদায়ের পুরুষেরা এই উৎসবে ধুতি ও সাদা পোশাকে সজ্জিত হয় এবং মাথায় ময়ূরের পালক ধারণ করে। শুকনো লাউয়ের খোল ও বাঁশ দিয়ে তৈরি বিশেষ বাদ্যযন্ত্র ‘ভুয়ং’ বাজিয়ে পাড়ায় পাড়ায় নাচ-গান করে।

তবে কানুনগোপাড়ার দাঁশাই নৃত্যের নেতৃত্বদানকারী আকাশ মুরমু, রাম হেমরং ও সুক্কু টুডো জানান, তাঁদের লোককথা অনুসারে দাঁশাই হলো একটি বার্ষিক উৎসব, যেখানে সাঁওতালরা মূলত মহিষাসুরকে শ্রদ্ধা করে। তাদের বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা মহিষাসুরকে হত্যা করায় তারা মহিষাসুরকে উপাস্য দেবতা হিসেবে পূজা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারে, সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের জন্য থানা ও আনসার ভিডিপিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সব প্রস্তুতি নিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি টহল ও ড্রোন ক্যামেরা চলমান থাকবে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে