সাঁওতাল

রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধিদল
রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছেন নরওয়ের একটি প্রতিনিধিদলের সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার শিমলা দীঘিপাড়া বহুভাষিক শিক্ষা বিদ্যালয় পরিদর্শন করে তাঁরা শিশুদের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ এখন শুধু নামেই
দিনাজপুরের বীরগঞ্জে যুগ যুগ ধরে চলে আসা সাঁওতাল জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন প্রতিবছর বসে এ মেলা। একসময় জীবনসঙ্গী খুঁজে নেওয়ার প্রথা প্রচলিত থাকায় মেলাটি ‘বউ মেলা’ নামেও পরিচিত ছিল।

সম্প্রীতি ও আত্মপরিচয়ের মেলবন্ধন
ছোটবেলা থেকে শারদীয় দুর্গাপূজার সময় সাঁওতালদের ঐতিহ্যবাহী ‘দাসাই নৃত্য’ দেখে আসছি। বাংলাদেশে যখন সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার আনন্দ-উৎসবে মেতে ওঠেন, ঠিক সেই সময় উত্তরবঙ্গের সাঁওতালপল্লিতে একেবারে ভিন্ন আঙ্গিকের আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়, যা দেশবাসী সেভাবে অবগত নয়।

গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাটার মোড় ও বাগদা ফার্ম এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।












