
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি পিচ সড়কের বেশ বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ঘটনাস্থল থেকে মিসফায়ার রাউন্ড, কার্তুজের খোসা ও বুলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইমন হোসেন (২৫)। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।