
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম মধ্য বানছড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা পায়।

খাগড়াছড়ির গুইমারায় শহীদ আক্রই, আথুই ও থৈইচিং মারমার স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন, শপথবাক্য পাঠ ও প্রতিবাদী নাট্যকলা প্রদর্শন করা হয়।

খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।

খাগড়াছড়ির গুইমারায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।