
খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে ৩২ বিজিবি। আজ শুক্রবার ভোরে জানমারাটিলা ডাউনে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় মদ, সোয়া চার কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ কার্টন ভারতীয় সিগারেট। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার টাকা।
খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক আসার গোপন তথ্যের ভিত্তিতে জানমারাটিলা ডাউনে অভিযান চালানো হয়।
এরপর আজ শুক্রবার ভোরে একই এলাকায় আবার তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পিস্তল, গুলি, ভারতীয় মাদক ও সিগারেট পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদক পাচার, অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিকভাবে কাজ করছে। নিয়মিত টহলের পাশাপাশি ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
১ মিনিট আগে
সিলাম চকেরবাজার এলাকার ‘শাহ গোষ্ঠী’ ও ‘শেখ গোষ্ঠী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জেরে আজ বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে একা পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন তাঁর ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
১২ মিনিট আগে
অনলাইনভিত্তিক গণমাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি...
১৮ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে, এটি শুধু গোলামির চুক্তি নয়। এই গোলামির চুক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যাদের বন্ধু হয়, তাদের কোনো শত্রুর দরকার হয় না। বাংলাদেশে শিল্প কারখানায় নৈরাজ্যকর অবস্থা চলছে।
২২ মিনিট আগে