খাগড়াছড়ি সদর

মানিকছড়িতে অনুমোদন ছাড়াই চক্ষুশিবির পরিচালনা: ৫ জনের জরিমানা
খাগড়াছড়ির মানিকছড়িতে অনুমোদন ছাড়া চক্ষুশিবির পরিচালনার অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার ছদুরখীল, বাটনাতলীসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে একত্র করে চক্ষুশিবির পরিচালনা করছিলেন।

সিএনজিচালিত এক অটোরিকশায় ১৬ জন, পুলিশের অভিযানে জরিমানা
খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল চেকপোস্ট এলাকায় অতিরিক্ত যাত্রী বহনসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযানে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গত বছরের কোরবানির পশুর চামড়া এখনো অবিক্রীত, বিপাকে মাদ্রাসাগুলো
এক কোরবানি গিয়ে আরেক কোরবানির সময় চলে এসেছে। অথচ বিগত বছরগুলোর মতো গেল কোরবানিতেও জবাই করা পশুর চামড়া অবমূল্যায়িত রয়ে গেছে। এ কারণে পাইকারেরাও চামড়া কেনায় আগ্রহ হারিয়েছেন। এ অবস্থায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এতিমখানা-সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে প্রক্রিয়াজাত করা চামড়া এখনো বাজারজাত করা সম্ভব

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, নির্যাতনে হত্যার অভিযোগ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।











