Ajker Patrika

সেনাবাহিনীর প্রধানের নিয়মিত দরবারে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১: ৩৩
সেনাবাহিনীর প্রধানের নিয়মিত দরবারে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ

বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাবাহিনী প্রধান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত