
শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে এই দাবি জানানো হয়।
টিইউসির সহসভাপতি ও শ্রমিকনেতা মাহবুব আলম বলেন, ‘এই সমাজকে পরিবর্তন করতে না পারলে শ্রমিকেরা কখনোই তাদের অধিকার ফিরে পাবে না। শ্রমিকেরা বর্তমানে খুব কষ্টে আছে। আমার ৬০ বছর বয়সে শ্রমিকদের এই কষ্ট দেখিনি। আমরা ভালো নেই।’
মাহবুব বলেন, সরকারের বয়স সাত মাস হয়ে গেল, কিন্তু তারা শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে উল্টো চাকরিচ্যুত করেছে। ইতিমধ্যে দুই লাখ শ্রমিক চাকরিহারা হয়ে গেছেন। এ দেশের সাত কোটি শ্রমিক ভালো নেই। কাজ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু হচ্ছে, কিন্তু সরকারের টনক নড়ছে না।
টিইউসির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে, এটি শুধু গোলামির চুক্তি নয়; এই গোলামির চুক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যাদের বন্ধু হয়, তাদের কোনো শত্রুর দরকার হয় না।
টিইউসির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বলেন, বাংলাদেশে শিল্পকারখানায় নৈরাজ্যকর অবস্থা চলছে। এই অবস্থার মধ্য দিয়ে জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে যে, সাধারণ মানুষসহ শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
মালেক বলেন, কয়েক দিন আগে সরকারি কর্মচারীদের মজুরি বেড়েছে। কিন্তু গার্মেন্টসের মতো এত গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের মজুরি মাত্র সাড়ে ১২ হাজার টাকা। ট্যানারি শিল্পের শ্রমিকদের মজুরি ১৮ হাজার টাকা। যাঁদের উৎপাদনের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তাঁদের বেতন এত কম হতে পারে না।
শ্রমিক সমাবেশ থেকে ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—শ্রমিকদের ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা; সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; ৪৫টি রাষ্ট্রীয় কারখানায় বেসরকারি বিনিয়োগে না চালিয়ে রাষ্ট্রীয় অংশগ্রহণে চালাতে হবে এবং শ্রমিকদের রেশন, আবাসন, শিক্ষা, চিকিৎসাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া চট্টগ্রাম বন্দর ইজারার সিদ্ধান্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। খোকন এর আগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
৪ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে দোকানি ইব্রাহিম খলিলের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবক সুমন মিয়াকে (৩০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে ৩১টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
১১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলিটি উদ্ধার শেষে যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
২২ মিনিট আগে