
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই আলোচনায় জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা। ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে নাইট ক্লাবের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সাদ ও সোহেল দুজনই দাবি করেছেন, ছবিটি ইন্দোনেশিয়ায় তোলা নয়। নেপালে তোলা হয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ হওয়ার পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে নেপালে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সে সময়ই ওই নারীর সঙ্গে পরিচয় এবং ছবি তোলা হয়েছিল বলে জানিয়েছেন দুই ফুটবলার।
এলেনা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লিখেছেন, বাংলাদেশের দুই ফুটবলারের সঙ্গে একটি ক্লাবে তাঁর দেখা হয়েছিল। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তাঁরা তাঁকে আমন্ত্রণও জানিয়েছিলেন। সাদ বলেন, ‘নেপালেই ওই নারীর সঙ্গে পরিচয় হয়েছিল। জাকার্তায় যাওয়ার পর ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানালেও তিনি আসেননি।’
ছবিটি নিয়ে সোহেল রানা দুঃখ প্রকাশ করেছেন। তাঁর মতে, কাজটি ঠিক হয়নি। সাদ বলেন, ‘জাতীয় দল কিংবা ক্লাবের কোনো খেলা বা ক্যাম্প না থাকলে ফুটবলারদেরও ব্যক্তিগত জীবন থাকে। ঘটনার আগে-পরে কী ছিল, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
ছবিটি ঠিক কখন ও কোথায় তোলা হয়েছিল, তা নিয়ে দলের টিম লিডার ইকবাল হোসেনের কাছে জানতে চাওয়া হলেও ফোন ধরেননি তিনি।
সাদ উদ্দিন এর আগেও শৃঙ্খলাজনিত ঘটনায় শাস্তি পেয়েছিলেন। ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার ঘটনায় তাঁকে প্রথমে ছয় মাসের জন্য বহিষ্কার করা হলেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি শাস্তি কমিয়ে ছয় ম্যাচ করে। তাতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
৬ মিনিট আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
৪৪ মিনিট আগে
রাজনৈতিক বৈরিতার কারণে ১৩ বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া দুই চিরপ্রতিদন্দ্বীর ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। বরাবরের মতো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও তাদের রাখা হয়েছে এক গ্রুপে। এমন অবস্থায় তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
১ ঘণ্টা আগে
এক নরওয়ে-পর্তুগাল ম্যাচ নিয়েই ফুটবল জগত তোলপাড় করার মতো অবস্থা। ম্যাচের ফল নিয়ে নয়। বরং ক্রিস্টিয়ানো রোনালদো ইস্যুতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। ৯০ মিনিট না খেলানোর প্রেক্ষিতে অনুশীলনের মাঝপথে চলে যাওয়া, এমনকি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। পর্তুগাল কোচ জর্জ জেসুস কড়া বার্তা দিয়ে
২ ঘণ্টা আগে