
জয়পুরহাটের পাঁচবিবি থানার একটি দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অনিককে (৩২) র্যাব-৫ ও র্যাব-১৩-এর যৌথ অভিযানকারী দল গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার চাউলপট্টি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় র্যাবের জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তার অনুরোধে পলাতক আসামিকে গ্রেপ্তারে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) একটি দল তৎপর হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১৩, সিপিসি-১-এর (দিনাজপুর) যৌথ দল চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচবিবি থানার বাসিন্দা মোস্তাক আহম্মদের মেয়ের সঙ্গে জনৈক স্বপন হোসেনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঝগড়ার জেরে ৬ অক্টোবর রাত ১১টার দিকে ভুক্তভোগী বাসা থেকে বের হয়ে পাঁচবিবি পৌর পার্কে যান। সেখানে তাঁর পরিচিত রেজার সঙ্গে দেখা হয়। পরে রেজার ফোনে ডেকে আনা হয় অনিককে।
৭ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে রেজা ও অনিক মিলে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে পার্কের পুকুরপাড়ে নিয়ে যান এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে মানসম্মান নষ্ট করার হুমকিও দেওয়া হয়। ভোর ৪টার দিকে মোটরসাইকেলে ভুক্তভোগীকে বাড়ির সামনে নামিয়ে রেখে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনায় গত ৯ অক্টোবর পাঁচবিবি থানায় মামলা করা হয়। মামলায় রেজা ও অনিককে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকে অনিক পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর অনিককে পাঁচবিবি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে