পাঁচবিবি

নির্মাণের এক সপ্তাহেই পায়ের ঘষায় উঠে যাচ্ছে কার্পেটিং
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গলাকাটা-আংড়া সড়কের কাজ শেষের এক সপ্তাহের মধ্যে পিচ ও পাথর (বিটুমিন) উঠে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে।

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি যৌথ অভিযানে ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভারতে পাচারের উদ্দেশে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আজ সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির সামনে আজিজুলের শিশুকন্যার সঙ্গে খেলছিল। এ সময় আজিজুল নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে ভুক্তভোগী শিশুটিকে তাঁর শোয়ার ঘরে ডেকে নেন। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়ার পর দৌড়ে বাড়িতে যায়।











