জয়পুরহাট
জয়পুরহাট বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষি, বিশেষ করে ধান ও আলু উৎপাদনের জন্য সুপরিচিত। ছোট হলেও অর্থনৈতিকভাবে সক্রিয় এই জেলায় প্রতিদিনই ঘটে নানা স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম। জেলার সর্বশেষ সংবাদ, দুর্ঘটনা, রাজনীতি ও সমসাময়িক আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল, পাঁচবিবি ও জয়পুরহাট সদর উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

পাঁচবিবি সীমান্তে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকার একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মূর্তি দুটির আনুমানিক জব্দ মূল্য ৪২ লাখ টাকা। এগুলো পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক
অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশে দেওয়া হয়। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে...

ধানখেতে মিলল গলায় রশি প্যাঁচানো নিখোঁজ কিশোরের মরদেহ
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাব্বি হাসান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি প্যাঁচানো ছিল।












