
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁরা সরকার গঠন করতে পারলে ঝালকাঠির সন্তান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার করবেন তাঁরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসমাবেশ হয়।
জামায়াত আমির বলেন, ‘হাদি ঝালকাঠির গর্ব এবং এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান। তিনি কোনো ব্যক্তি বা দলের নন, পুরো জাতির সন্তান। হাদি আধিপত্যবাদমুক্ত ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। জামায়াতে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করা হবে।’
শফিকুর রহমান বলেন, এ দেশে আল্লাহর হুকুম অনুযায়ী ন্যায় ও ইনসাফ কায়েম করাই তাঁদের লক্ষ্য। কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায় বা ভোট প্রদানে বাধা দেয়, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে। এ বিষয়ে মামলা হলে আমিরে জামায়াতের নামেই মামলা করার কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ‘আল্লাহর বিচার কায়েম করতে চাই, যেখানে সবার জন্য সমান বিচার হবে, কোনো বিভাজন থাকবে না।’
শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিকের হক বুঝিয়ে দেওয়া। ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং অন্যায়ের সব পথ বন্ধ করে দেওয়া হবে। দেশে মামলা-বাণিজ্য, দখলদারি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। বিগত শাসনামলে প্রায় ২৮ লাখ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে এবং জনগণের এই অর্থ উদ্ধারে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।’
জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ চায় না, যেখানে মা-বোনদের ইজ্জত ও নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাকে রাষ্ট্রদর্শনের অংশ হিসেবে বিবেচনা করি।’
বক্তব্যের শেষ পর্যায়ে শফিকুর রহমান ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা মিতু এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন। জনসভায় শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি মঞ্চে উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত ছিলেন।

কমিটি গঠনের পরদিনই খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে খুলনায় ছাত্রদলে অসন্তোষ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
৫ মিনিট আগে
কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস বা যেকোনো ধরনের অশালীন ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থী এ নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মফিজুল হক স্বাক্ষরিত
৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিপুল রাজস্ব আয় হলেও দীর্ঘদিন ধরে আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৯ মিনিট আগে
আজ ৩০ বৈশাখ। চলছে ঝড়–বৃষ্টির মৌসুম। এ বছর এপ্রিল মাসের শুরু থেকে অধিকাংশ দিনই দেশের কোথাও না কোথাও ঝড়–বৃষ্টি হয়েছে। রাজধানীতেও বৈশাখজুড়ে বেশ কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ব্যস্ত শহর ঢাকা।
২৮ মিনিট আগে