
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন মো. ছিবগাত উল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য অনুষ্ঠিত ব্রিফিংয়ে সিআইডির প্রধান বলেন, পুলিশকে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সিআইডি প্রধান আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের প্রাক্কালে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করবেন। সকলকে নির্বাচন-সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
মো. ছিবগাত উল্লাহ বলেন, ‘নির্বাচনকালীন সময়ে নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারও কাছ থেকে গ্রহণ করা যাবে না, যাতে কোনোভাবে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।’
সিআইডির প্রধান পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন এবং পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে বলেন। তিনি সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সিআইডির প্রধান পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে বলেন, দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। একই সঙ্গে তিনি কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
ব্রিফিং শেষে সিআইডি প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি পূর্ণ আস্থা রাখি যে আপনাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সকলের জন্য গৌরবের বিষয়।’
সিআইডি সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করে।

নির্বাচনে ভোটারদের জন্য কী কী প্রতিশ্রুতি থাকছে, তা আনুষ্ঠানিকভাবে জানাল বিএনপি। একই সঙ্গে ভোটে জিতে ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে তারা রাষ্ট্র পরিচালনা করবে, তা-ও তুলে ধরেছে দলটি। নির্বাচনের ছয় দিন আগে গতকাল শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
৩৩ মিনিট আগে
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলটি এই নিন্দা জানায়। একই সঙ্গে এ ঘটনার বিচার দাবি করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য মুখোমুখি বিতর্কের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি গণমঞ্চে মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে...
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের রাবার বুলেটে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব...
৬ ঘণ্টা আগে