
আত্মগোপনে থেকে সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুর-৪ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারসহ নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
আজ শুক্রবার সদরপুর উপজেলার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘এই আসনে নির্বাচনটা করছেন আওয়ামী লীগের মূল প্রতিনিধি নিক্সন চৌধুরী এবং তাঁর ছায়া হিসেবে রয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। তিনি দিনরাত ফোনে ও ভিডিও বার্তায় আমার সমর্থকদের হুমকি দিচ্ছেন।’
এ ছাড়া নিয়মিত ভিডিও কনফারেন্সে গ্রুপ মিটিংও করছেন। নিক্সন চৌধুরী নির্বাচনকে ম্যানুপুলেট করার জন্য বিশেষ পরিস্থিতিও তৈরি করছে। এত দিন ঠান্ডা পরিবেশ ছিল। যখন ভিডিও বার্তায় পাঠাচ্ছে তখন থেকে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, মুজাহিদ বেগ এবং তাঁর সমর্থকেরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের কালোটাকা দিয়ে রাতের অন্ধকারে গাড়ির বহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, বাসার, লিয়নসহ কয়েকজনের সহযোগিতায় এই অপকর্মগুলো করছে।’
সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগের বিরুদ্ধে মিথ্যা হামলার অভিযোগ, প্রোপাগান্ডা এবং তাঁর ভাই মহসিন বেগের বিরুদ্ধে বিএনপির সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ছাড়া নারীদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে বলে জানান ধানের শীষের এই প্রার্থী।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে পাঁচ বছরের অব্যাহতি দেওয়া হয়েছে। অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে পরপর দুই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে ৭০টি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ মিনিট আগে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বালুবাহী ট্রাকের ধাক্কায় জীবন হোসেন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র...
১ ঘণ্টা আগে