
ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (শেরাটন) মোড়ের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। বর্তমানে মোড় থেকে যমুনা অভিমুখের সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছেন পুলিশ সদস্যরা। অপর দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আজ শুক্রবার বিকেলে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ কয়েকজন আহত হন।
সরেজমিন দেখা গেছে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড় জলকামানের পানিতে ভিজে আছে কার্পেট, কম্বল, ছড়িয়ে-ছিটিয়ে আছে জুতা। কয়েক শ পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছেন। শেরাটন মোড় থেকে যমুনার দিকে যাওয়া সড়কে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পথচারীদেরও করা হচ্ছে তল্লাশি। অপর দিকে কাকরাইল ও মিন্টু রোডসহ পুরো যমুনা এলাকায় কড়াকড়িভাবে টহল দিচ্ছে পুলিশ।
অপর দিকে, ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন।
এর আগে, পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়। এরপর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য, পুলিশ এবং গণমাধ্যমকর্মীরাও আহত হন।
সংঘর্ষের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, ‘কোনো রকম উসকানি ছাড়াই আজকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে বাধ্য হয়। এখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। পুলিশ কেবল সাউন্ড গ্রেনেড, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করেছে।’
কারওয়ান বাজার বা যমুনার আশপাশে আর কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা আচরণ যমুনা এবং এর আশপাশে করতে দেওয়া হবে না। পুলিশ শান্তিপূর্ণভাবে ব্যারিকেড দিয়ে ব্যারিকেডের ভেতরে ছিল। কিন্তু ইনকিলাব মঞ্চের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে মো. সাগর নামের এক ছাত্রকে ৩ দিন ধরে আটকে নির্যাতন করা অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে হোস্টেল প্রশাসন। ঘটনাটি কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে ঘটেছে।
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক বিএনপি নেতাকে ইউপির সদস্যের নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়। গত শনিবার মারধরের শিকার বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামীকাল বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় মেলাটি অনুষ্ঠিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রশাসন ছাড়াও স্থানীয় রাজনৈতিক...
১৪ মিনিট আগে
যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে