ঝালকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা নদী, কৃষি ও আঞ্চলিক বাণিজ্যের জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া ঝালকাঠি সদর, কাঁঠালিয়া, নলছিটি ও রাজাপুর উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ পান করে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।